সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় জামায়াতের পেশাজীবী বিভাগের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া পৌরসভার পেশাজীবী বিভাগের ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে শহরের একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

পেশাজীবি বিভাগ কুলাউড়া উপজেলা সভাপতি জাকির সিদ্দিকী জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক দেলোয়ারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা সভাপতি আবুল কাশেম আজাদ, কাজী জসিম উদ্দিন মামুন, আবদুল মতিন, এম এ জলিল, মিজানুর রহমান মজুমদার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পৌর শহরের অর্ধশতাধিক সফল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পরে সর্বসম্মতিক্রমে মো: আবদুল মতিনকে সভাপতি এবং এম এ জলিলকে সেক্রেটারি করে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মাওলানা আবদুল আজিজ, সহ-সেক্রেটারি  এম এ মুকাদ্দিম, বায়তুলমাল সম্পাদক আব্দুল মতলিব, সাংগঠনিক সম্পাদক শামীম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান।

দক্ষিণ বাজার ইউনিটের সভাপতি ওলিউর রহমান দলা, সহ সভাপতি আবু সুফিয়ান, সেক্রেটারি কামরুল ইসলাম বেলাল, সহ সেক্রেটারি ইসহাক ইমরান, বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতলিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন।

উত্তরবাজার ইউনিটের সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি মাওলানা ছাব্বির আহমদ, সেক্রেটারি কামরুল ইসলাম, সহ সেক্রেটারি সোহেল মিয়া, বায়তুলমাল সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ।

এছাড়াও পেশাজীবী বিভাগের টিম সদস্যরা হলেন, আবদুল মতিন, এম এ জলিল, ওলিউর রহমান, জিয়াউর রহমান, এম এ মুকাদ্দিম, কামরুল ইসলাম বেলাল ও কামরুল ইসলাম বাবু।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh