মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামীলীগ নেতা নানু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নানু ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে নানুকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, নানুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh