শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় আমন ধান- চাল সংগ্রহ শুরু: টার্গেট ১২০১ মেট্রিক টন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলক বৈষ্ণব, সাংবাদিক আজিজুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন ও এস আর অনি চৌধুরী।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম জানান, এ বছর নিবন্ধিত কৃষকদের কাছ থেকে  ১২০১ মেট্রিক টন ধান  ও  মিলারদের কাছ থেকে ১২০ মট্রিক টন চাল উপজেলা খাদ্যগুদামে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh