শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় মুজিব বর্ষ উপলক্ষে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ ও বিতরণ

আবদুল আহাদ
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মুজিব বর্ষ উপলক্ষে ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২১ পালিত হয়েছে। “মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই স্লোগানকে সামনে রেখে পল্লী উন্নয়ন প্রকল্পের নির্বাচিত গ্রাহকদের মধ্যে গাছের চারা, নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। বুধবার (১৮ আগস্ট) বিকালে শাখা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এভিপি ও শাখা প্রধান মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মোমিন। স্বাগত বক্তব্য দেন শাখার সিনিয়র অফিসার মো: আবদুল মুহিত, গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য দেন ঝুমা রাণী ও লিপি বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে দেলাওয়াত করেন শাখার সিনিয়র ফিল্ড অফিসার আবুল খায়ের। ব্যাংকের এভিপি ও শাখা প্রধান মুহাম্মদ আব্দুল্লাহ জানান, এ শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ২ হাজার ১শত জন গ্রাহকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। এসময় গ্রাহকদের মধ্য থেকে সেরা নির্বাচিত হয়েছেন এমন ৫ জনের হাতে নগদ টাকা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ছবিক্যাপশন- কুলাউড়ায় ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে গ্রাহকের হাতে গাছের চারা, টাকা ও সার্টিফিকেট তুলে দিচ্ছেন অতিথিগণ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh