শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় চুরির অপবাদ সইতে না পেরে তরুণের ‘আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে মো. মুজাহিদুর রহমান (২২) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের নিজবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মুজাহিদ ওই গ্রামের মো. ইরা মিয়ার ছেলে।
মুজাহিদের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে পূর্ব ফটিগুলির স্থানীয় বাজারের একটি দোকানে মোবাইলের রিচার্জ কার্ড কিনতে যান মুজাহিদ। সেখানে বাবুল মিয়াসহ আরও কয়েকজন ক্রেতা ছিলেন।

এ সময় বাবুলের মুঠোফোনটি হারিয়ে গেলে সবাই মুজাহিদকে দোষারোপ করে তার গালে চড়-থাপ্পড় মারেন এবং তার পরিবারকে খবর দেন। অবশ্য কিছুক্ষণ পর মুঠোফোনটি পাওয়া যায়।
পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে মুজাহিদকে মুক্ত করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় মুজাহিদ মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে পরিবারের অজান্তে ঘুমানোর কোনো একসময় চুরির অপবাদ সইতে না পেয়ে মুজাহিদ বসতঘরের তীরের সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মুজাহিদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজুর রহমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেলে তার মরদেহ উদ্ধার করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh