শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

মৌলভীবাজারে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ৮ জানুয়ারি (বুধবার) দুপুর ১২ টায় কেন্দ্রীয় নির্দেশে সংগঠনটির জেলা কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ৷

আয়োজিত অনুষ্টানে ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোঃ সিবগাতুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক তৌহিদুল হক মিছবা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সিলেট মহানগরীর সাবেক সভাপতি শরীফ মাহমুদ সহ জেলার বিভিন্ন স্থরের দায়িত্বশীলবৃন্দ৷
শীত বস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র সংগঠন হিসেবে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ক্যাম্পাস ভিত্তিক ও আমাদের সামর্থ্য অনুযায়ী গরীব অসহায় মানুষ ছাড়াও মেধাবী শিক্ষার্থীদের কাছে শীত বস্ত্র পৌঁছে দিচ্ছি।
যাকাত দেওয়ার সামর্থ্যধারী যারা’ই আছেন তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ম্যাসেজ হলো আপনারা ইসলামের এই ফরজ যথাযথভাবে আদায় করুন, আমাদের বিশ্বাস যাকাত যথাযথভাবে আদায় হলে এর সুষ্টু বন্টন হলে আমাদের দেশে আর অসহায় মানুষ খোঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি সমাজের সর্বস্থরের মানুষের কাছে দাবী জানান, যাতে করে সবাই নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটা সুন্দর সমাজ ও দেশ উপহার দেওয়ার জন্য কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh