বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

 

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও কমিটির সদস্য উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন ও শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, ছাত্র সমন্বয়ক নাহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী ও মো. খালেদ পারভেজ বখশ, ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, অনি চৌধুরী। বিএনপি নেতা আব্দুল মোক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু, কাওছার আহমদ বাপ্পু, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী ও জাকির আহমদ, আরমান আহমদ, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ প্রমুখ।
খেলায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন ফারহানা জেরিনসহ একটি মেডিকেল টিম উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টায় কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh