শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় ২৫ বছর থেকে বাগানমালীর দখলে থাকা কোয়ার্টার উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

 

কুলাউড়ায় বনমন্ত্রীর আত্বীয় পরিচয়ে বাগানমালীর ২৫ বছর থেকে জবরদখল করে রাখা একটি ফরেষ্ট কোয়ার্টার জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। ২১ জারুয়ারি (মঙ্গলবার) দুপুরে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে জবরদখলকারীকে উচ্ছেদ করে সরকারি কোয়ার্টার বন বিভাগের নিয়ন্ত্রনে আনা হয় বলে বন বিভাগ জানায়।
জানা যায়, গত ২৫ বছর থেকে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পাশ্বের একটি টিনশেডের কোয়ার্টার ছিল। কোর্য়াটারে পূর্বে বনবিভাগের স্টাফরা বসবাস করলেও বিগত ২৫ বছর থেকে রেঞ্জ অফিসের বাগান মালি আকবর আলী উক্ত কোয়ার্টারে বসবাস করে আসছিলেন। কিন্তু বিগত ৩ বছর আগে তিনি অবসরে গেলেও তৎকালীন বনমন্ত্রীর আত্বীয় পরিচয় দিয়ে তিনি কোয়ার্টারটি তার নিয়ন্ত্রনে রেখে গরু ও মোরগের খামার করে দখলে রেখেছিলেন জোরপূর্বকভাবে । বনবিভাগের লোকজন তাকে কোয়ার্টারটি ছেড়ে দেওয়ার জন্য বারবার বললেও তিনি আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে কোয়ার্টারের নিয়ন্ত্রন ছাড়তে রাজি হননি। ফলে সম্প্রতি কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো:আব্দুল আহাদ সিলেটে বিভাগীয় বন কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করে প্রতিকার প্রার্থনা করেন। অবশেষে ডিএফও’র নির্দেশে মঙ্গলবার বনবিভাগের কোয়ার্টারটি আকবর আলীর নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকালে কুলাউড়া রেঞ্জের স্টাফ আমিনুল ইসলাম, বরমচাল বিট কর্মকর্তা আব্দুল ওয়াদুদু, নলডরী বিট কর্মকতা অর্জুন কান্তি দস্তগীর, গাজিপুর বিট কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এব্যাপারে সাবেক বাগান মালি আকবর আলী জানান, পরিত্যক্ত এই কোয়ার্টারটি আগের রেঞ্জার আমাকে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আমি মোরগ আর গরু রেখেছিলাম। বর্তমানে কর্তৃপক্ষ আপত্তি করায় খালি করে দিয়েছি।
এব্যাপারে কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, আমার স্টাফরা কোর্য়াটারের অভাবে অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছেন। উক্ত কোয়ার্টার জবরদখলমুক্ত করায় এটি মেরামত করে বসবাসের উপযোগী করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh