শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।
ট্রাস্টের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে ও পরিচালক এম আতিকুর রহমান আখইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রভাষক সিপার উদ্দিন, যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন, তৈয়বুননেছাখানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদ, জামায়াত নেতা খন্দকার আব্দুস সোবহান, কবি ইব্রাহিম খলিল, প্রভাষক খালিক উদ্দিন, সমাজসেবক শেলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল বাছিত, সাংবাদিক এইচ ডি রুবেল, রাসেল আহমদ প্রমুখ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিহাটি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাসুক প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh