বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা, কলেজ ও পৌর শাখার আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও কলেজ ছাত্রদল নেতা আবু সালেহ চৌধুরী আলিফের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সুফিয়ান আহমদ, আব্দুল মুক্তাদির মুক্তার, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুহিত সোহেল, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাওসার আহমদ নিপার, আব্দুল মুহিত বাবলু, নুরুল ইসলাম ইমন, কামাল হোসেন, মুক্তার আহমদ , মুসা আহমদ সুয়েট, নাজমুল বারী সোহেল, সদস্য সচিব মুহিবুর আলম মুহিত, সদস্য কাওসার আহমদ বাপ্পু ও সুলতান আহমদ টিপু। মোট ২৪টি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহন করছে।

উদ্বোধনী ম্যাচে উদীয়মান স্পোটিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে সোনালী অতীত একাদশ। খেলায় বিজয়ী দলের খেলোয়াড় মামুন আহমদের হাতে ম্যান অব দা ম্যাচ পুরস্কার তুলে দেন জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এমাদুল মান্নান চৌধুরী তারহাম ও ক্রীড়া সংগঠক সাহেদ উদ্দিন চৌধুরী। টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল কাইয়ুম মিন্টু ও আনোয়ারুল আলম সুহেদ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh