বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় অপারেশন ডেভিল হান্টে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে ৩ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন টিপু, গৌছ মিয়া ও পাভেল মিয়া।
থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এ অপারেশনের অংশ হিসেবে জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছারের নেতৃত্বে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh