মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় চা-বাগানের খুদে শিক্ষার্থীদের দেয়া হলো পুষ্টিকর খাবার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের কোলে করে শিশুরা আসছে, স্বভাব নিয়মে তারা খুনসুটি করছে, হাসছে, খাচ্ছে, খাওয়া শুরু করার আগে সবাইকে চমকে দিয়ে সজোরে হাততালি দিচ্ছে…এ এক অন্যরকম দৃশ্য, অন্যরকম অনুভূতি!
মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানের ১৫০ জন খুদে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের নির্মল মুহূর্ত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপহার দিলো যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বজিৎ দেবনাথ মিথুন। নিজের দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করা হয়। সমস্ত আয়োজনের নিবেদিতপ্রাণ দিলীপ দাস, দাদা কৃষ্ণদাস অলমিকের ঐকান্তিক প্রচেষ্টায় আর কালিটি চা বাগানের প্রাক-প্রাথমিক স্কুলের বাচ্চাদের সাথে করে নিয়ে আসা দিদিমণি সবিতা অলমিক, দীপা দাস, শিল্পী অলমিকের আদর-ভালোবাসায় শুক্রবারের দুপরের এই আনন্দ সাক্ষ্য হয়ে রইলো। এ যেনো ছেলেবেলায় ফিরে যাওয়া, নিজের ভিতর সেই শিশুমনটিকে আবার ফিরে পাওয়া!
সাদা ভাত, মোরগের মাংস, ডিম, মুগডাল দিয়ে খাবার পরিবেশনের পর শিক্ষার্থীদের’ মধ্যে চকলেট বিতরণ করা হয়।
এই সাক্ষ্যমাখা মুহূর্তে আরও উপস্থিত ছিলেন রেজাউল আম্বিয়া রাজু, পিংকু দেবনাথ, মিলন কালোয়ার, সুমন অলমিক, রঞ্জু নাইডু, বাসন্তী ভুইয়া, মিলন রায় প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh