শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযানে চেয়ারম্যানসহ ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তারের পর বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ (৫৫) এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ (২৭)। এরমধ্যে চেয়ারম্যান আকবর আলী সোহাগ ডেভিল হান্ট তালিকার ১০৯ নম্বর ও তাঁর ছেলে শাহান আহমদ ডেভিল হান্ট তালিকার ১১০ নম্বর আসামি ছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, চেয়ারম্যান সোহাগ ও তার ছেলে সোহানের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের নিজ বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করার পর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh