রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

দৈনিক জালালাবাদ’র বিশেষ সম্মাননা পেলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

 

সিলেটের  প্রাচীন ও জনপ্রিয় পত্রিকা দৈনিক জালালাবাদ-এর প্রতিনিধি সম্মেলনে বিশেষ সম্মাননা পেয়েছেন জালালাবাদের প্রতিনিধি ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। শুক্রবার (৭ মার্চ) বিকেলে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে শাকিল রশীদ চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
পত্রিকার সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটেন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ,দৈনিক জালালাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh