শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
Oplus_131072

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং এনজিওসংস্থা প্রচেষ্টার সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশীদার হয়ে ভূমিকা রাখছে।
তিনি বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, নারীরা কখনও কোনো সহিংসতার শিকার হলে ১০৯ নাম্বারে ফোন করলে প্রশাসন দ্রুত আইনি ব্যবস্থা নেবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাুসুদ, সিনিয়র সাংবাদিক  এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।

এসম উপস্থিত ছিলেন নয়া দিগন্ত প্রতিনিধি
সাংবাদিক ময়নুল হক পবন,কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, প্রিয় বাংলা প্রতিনিধি বদরুল হোসেন রানা, মহিলা বিষয়ক প্রশিক্ষণ খুরশেদ আলম, মরজি উদ্দিন।

সভার পূর্বে এক শোভাযাত্রা উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh