সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় যুব বিভাগের পৌর কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
Oplus_131072

কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘যুব বিভাগের’ পৌর কমিটি গঠন করা হয়েছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় শহরের একটি হোটেলে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সর্ব সম্মতিক্রমে সাইফুর রহমানকে সভাপতি এবং সাজ্জাদুর রহমান সাজুকে সেক্রেটারি করে ৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সাইফ উদ্দিন মঞ্জু, সহ-সেক্রেটারি রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক আবরার হাসনাত তালুকদার, অর্থ সম্পাদক হাশিম মোহাম্মদ ফান্নান, প্রচার সম্পাদক মাহফুজ মাহি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান, পৌর জামায়াতের আমির রুহুল আমিন রইয়ব, মারুফ আহমদ নাজিম, শরিফ আহমদ, আবু খালেদ নোমান, হাসনাত আহমদ, আব্দুল মোহিত প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh