বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বিএনপি নেতা কুটু মিয়া স্মরণে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল বারী কুটু মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে আব্দুল বারী স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত ইফতারের পূর্বে দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। মরহুমের পুত্র ও  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও বদরুজ্জামান সজল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সদস্য কায়সার আরিফ, জুবের খান, কাদেরী কিবরিয়া চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক তোফায়েল আহমদ ডালিম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মুহিত বাবলু, সিনিয়র সদস্য মুক্তার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক সুরমান আহমদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসরাইল আলী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, দেশ রুপান্তর জেলা প্রতিনিধি এস আর চৌধুরী অনি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজীল হাসান খান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকসহ সাংবাদিক ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh