শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে পৌর শহরের অভিজাত এক রেস্টুরেন্টে ইফতারপূর্বক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী।
বক্তব্যে তিনি ঈদের পরদিন কুলাউড়ায় কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য গণমাধ্যম কর্মীসহ সকলের স্বস্ব অবস্থান থেকে সহযোগিতা কামনা করে বলেন, ইতিমধ্যে অনুষ্ঠানটি সফলে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

যানজট নিরসনে ওইদিন শহরের দক্ষিণ পাশে ফুটবল মাঠে এবং উত্তর পাশে হাসপাতাল সম্মুখস্থ সরকারি রাস্তার পাশে মোটরসাইকেলসহ যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, সেক্রেটারি সিনিয়র শিক্ষক মো. মনসুর আহমদ তালুকদার, সাবেক পৌর সভাপতি কাজী জসিম উদ্দিন মামুন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh