বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় আমির ডা: শফিকুর রহমান নিজ জন্মভুমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঈদ পুনর্মিলনীতে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন (মঙ্গলবার) বিকেল ৩ টায় কুলাউড়া ডাক বাংলো মাঠে এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে  ব্যাপক প্রচার প্রচারণা  হয়েছে।  এবং শেষ সময়ের প্রস্তুতি চলছে।

জামায়াতের দায়িত্বশীল সুত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর পরদিন  মঙ্গলবার কুলাউড়া শহরের ডাকবাংলো মাঠে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম জানান, জামায়াতের আমির নিজ জন্মভূমিতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ডাকবাংলো মাঠে সবস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের কুশল বিনিময় করবেন আমীরে জামায়াত । পরে তিনি সবার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

তিনি আরও জানান, উপজেলা জামায়াত আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদের তাৎপর্য, ইসলামী মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মী এবং সমর্থকরা উপস্থিত থাকবেন।

ডা. শফিকুর রহমান এর আগে সিলেট বিভাগীয় জামায়াতের আমিরের দায়িত্বে থাকাকালীন সময়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেন। এরপর থেকে কুলাউড়ায় রাজনীতি কিংবা কোন ধরণের অনুষ্ঠানে তাঁর খুব একটা পদচারণা ছিলো না। তবে  আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলাম তাদের একক প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর নাম ঘোষণা করেছে। নির্বাচনের মাঠে চমক দেখাতে দলটি পরিকল্পিতভাবে কাজও করে যাচ্ছে।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh