বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় ভূমি অফিসের ২ কোটি টাকার দখলকৃত জায়গা উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি অফিসের দখলকৃত ২ কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ভূমি অফিসের পাশে দখলকৃত এ জায়গা উদ্ধার করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমি অফিসের নিজস্ব জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসতভিটা বানিয়ে দখল করে আসছিলেন এক ব্যক্তি। বুধবার ওই ব্যক্তিকে অন্য জায়গায় পুনর্বাসিত করে ২ কোটি টাকার এ জায়গা সম্পূর্ণভাবে ভূমি অফিসের নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh