রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় পৌর বিএনপির ৩ ওয়ার্ডের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
 মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী দল পৌর বিএনপির তিন ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩  এপ্রিল) রাতে পৌর বিএনপির আহবায়ক খন্দকার মুহিবুর রহমান মলাই, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান ও যুগ্ম আহবায়ক অলিউর রহমান চৌধুরীর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
রাতে পৌর বিএনপির আহবায়ক খন্দকার মুহিবুর রহমান মলাই তার বাড়িতে সংবাদ সম্মেলন করে কমিটির নাম ঘোষণা করেন  এবং স্ব স্ব ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের কাছে অনুমোদিত কমিটির কপি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক অলিউর রহমান শিপলু প্রমুখ। এসময়  বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডে মোঃ বাবুল খানকে সভাপতি, ফয়ছল আহমদ লিটনকে সাধারণ সম্পাদক ও মো. মনসুর মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৩ নম্বর ওয়ার্ডে মুন্সী মিয়াকে সভাপতি, মো. সুয়েজুর রহমানকে সাধারণ সম্পাদক ও সামছুর রহমান সামছুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৯ নম্বর ওয়ার্ডে মোঃ ইশ্রাব আলীকে সভাপতি, পারভেজ রশীদকে সাধারণ সম্পাদক ও মোঃ সিতাব আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh