শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ১০ একর সরকারি জায়গা উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ১০একর সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় সরকারি জায়গা উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০কোটি টাকা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সঞ্জরপুর মৌজার ১নং খতিয়ানে ৩৮নং দাগে ১০একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার ৫জন লোক দখল করে রেখেছিলেন। সম্প্রতি মাপজোকের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh