বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় কাল আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) তিনি তাঁর নিজ উপজেলা কুলাউড়ায় পৌঁছে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন।
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম জানান, দেশব্যাপী জামায়াতে গণসংযোগ পক্ষ পালন  উপলক্ষে আমিরে জামায়াত তাঁর নিজ উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী সফর করবেন।
সফরকালে এদিন সকাল সাড়ে ১০টায় ভূকশিমইল ইউনিয়নে দাওয়াতিসভা, সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে অমুসলিমদের নিয়ে মতবিনিময় এবং বিকাল সাড়ে ৩টায় ছাত্রশিবির সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক, বিকাল ৫টায় রবিরবাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় ও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান, সাড়ে ৫ টায় পৃথিমপাশা, সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাজার ও রাত সাড়ে ৮টায় ভাটেরা ইউনিয়নে দাওয়াতিসভায় তিনি অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh