বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ জেলা কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪২ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক আবু বকর সিদ্দিক, সদস্য সচিব মো. সালমান হোসেন ও যুগ্ম সদস্য সচিব মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে মো. সাহাব উদ্দিন বাবলুকে আহবায়ক এবং জাহিদুল ইসলাম ফেরদৌসকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কমিটির মূল লক্ষ্য হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্রজনতার পুনর্বাসন, অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে একটি অধ্যাদেশ প্রণয়ন।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা শুধু একটি সময়কাল নয়, এটি একটি অবিচল আদর্শ। সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh