বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ শুরু হয়েছে।
বুধবার (১১ জুন) কুলাউড়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকার পল্টন থানা আমির শাহীন আহমেদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।

তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয়; বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের। মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দীন, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান তারেক, সেক্রেটারি আবু বকর শিপন, সরকারি কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আবু সাইদ লাবিবসহ থানা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh