সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ছাত্র সমন্বয়ক আব্দুল হাসিমকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাসিম খান (২৮) কে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হাসিম খান গত ১৯ জুন জীবনের নিরাপত্তা চেয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
থানায় দায়েরকৃত ডায়েরী থেকে জানা যায়, কুলাউড়া পৌর শহরের আলালপুর গ্রামের বাসিন্দা মোঃ আরশাদ খান ও মোছাঃ ছাবেদা বেগম দম্পতির ছেলে আব্দুল হাসিম খান গত ১৬ মে নিজ বাসায় অবস্থান কালে তার ব্যক্তিগত মোবাইল নম্বর (০১৭১৭ ৯৮০৬০০) ওয়াটসআপে অজ্ঞাতনামা পরিচয়ে বিদেশ থেকে (৯৮৬৭৯০২৯১৪২) কল দিয়ে তাকে যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয়।
আব্দুল হাসিম খান বলেন, গত ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চলাকালীন সময় নিজেকে মানসিক ভাবে উক্ত গণহত্যা মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোষ্ট করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, আমি আব্দুল হাসিম খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক পদ ও বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থন থেকে অব্যাহতি নিলাম। পরবর্তীতে ২০২৪ সালের ১৮ জুলাই তারিখ থেকে সরাসরি শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে সরাসরি আন্দোলনের অংশগ্রহণ করি। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধরী নাদেল এর সমর্থকরা তাকে বিদেশি নাম্বার থেকে ফোন দেওয়া শুরু করে। চলতি বছরের ১৬ মে তারিখে ফোন দিয়ে প্রায় ৫ মিনিট কথা বলে গালাগালিসহ প্রাণনাশের ভয়ভীতি দেখায়। এতে আব্দুল হাসিম খানসহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী  করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh