শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত টাকা উদ্ধার, গ্রেফতার ১।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাইকৃত টাকা সহ ১ ছিনতাইকারী কে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। পুলিশ জানায় গত ১ মার্চ সকাল ১১.৩০ ঘটিকায় কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী নার্গিস আক্তার (৪২) কুলাউড়া দক্ষিণ বাজারস্থ আল আমিন ষ্টোর নামক একটি দোকান থেকে বিকাশ হইতে ২০হাজার টাকা উত্তোলন করে বাড়ীতে নিয়ে যাওয়ার পথে কুলাউড়া – মৌলভীবাজার মেইন সড়কে পাসে আক্কল মিয়ার দোকানের সামনে থেকে আসামী মোঃ আলমগীর হোসেন (২৮) সহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন নার্গিস আক্তারকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে সাথে থাকা পাসব্যাগ হইতে ২০ হাজার ,টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়, পরে নার্গিস আক্তার থানায় গিয়ে অভিযোগ দিলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে তাৎক্ষনিক কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেনের কাছে থাকা ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার ও তাকে গ্রেফতার করেন, সে কমলগঞ্জ থানাধীন, কুমারকাপন গ্রামের মৃত হুসমত মিয়ার পুত্র আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কুলাউড়া থানার মামলা নং-০১(৩)২০২২ রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন

কুলাউড়া থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক নির্মূলে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh