বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
Oplus_131072

মহি উদ্দিন রিপন : মৌলভীবাজারের কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৩ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো:শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মুহাম্মদ আলাউদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছুরুক আহমদ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আহসান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড, গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি /দাখিল, ভোকেশনাল ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh