রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কুলাউড়া থানা পরিদর্শন

মো. মহি উদ্দিন
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম।

(সোমবার) ২৫ আগষ্ট সকালে পুলিশ সুপার কুলাউড়া থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক।

পরে পুলিশ সুপার থানার অফিসার ফোর্সের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।
এ ছাড়া পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন থানার আবাসন, খাবারের মানসহ থানায় লজিস্টিক সাপোর্ট নিয়ে অফিসার ফোর্সের কথা শোনেন এবং এগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, থানা মালখানা, থানা ব্যারাক, মেসসহ থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ মামলার ডকেট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh