বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে জামায়াত প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার- ২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
(সোমবার) ১ সেপ্টেম্বর বিকেলে জামায়াত অফিসে উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আমীর এসময় তিনি বলেন আগামী নির্বাচনে জামায়াতের কর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। নির্বাচনে অনেক চ্যালেঞ্জিং পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। সবার যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল মুমিত, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএম সম্পাদক মাস্টার শফিক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখারসহ উপজেলা দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh