মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ এক চোরাকারবারী গ্রেপ্তার হয়েছে।

বুধবার ৩ আগস্ট ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলা শরীফপুর ইইউনিয়নের দত্তগ্রাম এলাকা সংলগ্ন রোডে অভিযান চালিয়ে ১ লক্ষ শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ তুহিন আহমদ (২০ ) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, ভোরে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মেরাজুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি টিম দত্তগ্রামে অভিযান চালিয়ে তুহিনকে গ্রেপ্তার করেন।

পরে তার হেফাজতে থাকা ভারতীয় উৎপাদিত আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের মোট ১ লাখ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে বিড়িসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh