সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়া মনসুর এলাকায় জামায়াতের মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার
(৮ সেপ্টেম্বর) বিকেলে মনসুর মাদ্রাসা সংলগ্ন বাড়িতে কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি এটি এম সুলেমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রায় ৫১% নারী ভোটার রয়েছে। সুতরাং নারীদের বাদ দিয়ে দেশে সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। আগামীতে একটি সুন্দর ও স্বস্তির বাংলাদেশ আমরা গড়তে পারবো। সেই দেশ গড়ার জন্য পুরুষদের পাশাপাশি মা- বোনদের এগিয়ে আসতে হবে।আমাদের মা বোনদের ছাড়া প্রয়োজনীয় সংস্কার, সংশোধন, পরিবর্তন কোন ভাবেই সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, উপজেলা পেশাজীবি সহ সভাপতি কাজী জসিম উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃনিজাম উদ্দিন, মনসুর ইউনিটের সভাপতি সোহেল আহমদ, সেক্রেটারি সাহেদ আহমদ, আল রিপার, শফি উদ্দিন সিপন, জাহিদ আল ফেরদৌস, ছাত্রশিবির উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh