বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হজের কোটা বাড়লো ৫ হাজার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১ ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন

কুলাউড়ায় ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

কুলাউড়ায় সামাজিক সংগঠন কুলাউড়া ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে কুলাউড়া ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা মো: আজিজুর রহমান রুকন এর সভাপতিত্বে ও সভাপতি আতিকুর রহমান আরিয়ানের সঞ্চালনায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী (ম্যান্ডেলা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিলন বৈদ্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, পৌর বিএনপি নেতা বাদশাহ নিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, ব্যবসায়ী জামাল আহমদ, এনামুল ইসলাম, ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক রাহাত আহমদ নাজমুল, দপ্তর সম্পাদক আশিকুর ইসলাম আরমান, মাজহারুল হক রাফি প্রমুখ।

উল্লেখ্য কুলাউড়া ছাত্রপরিষদের পক্ষ থেকে দাখিল/ এস এস সি উত্তীর্ণ দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh