সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় দেবর কতৃক ভাবির উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে দেবর ও তার স্ত্রী কতৃক ভাবিকে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে । এ ঘটনায় আহত গৃহবধু সাবানা বেগম থানায় অভিযোগ দিয়েছেন ।

ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামে। ঘটনাটি ঘটে ২৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যার দিকে।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, হামলার শিকার সাবানা বেগম ওই এলাকার রমজান আলীর স্ত্রী, বাড়ির উঠোনে কাপড় শুকানোকে কেন্দ্র করে  সাবানার  সাথে চাচাতো দেবর একই বাড়ির আজিজুর রহমান (৪০) তার স্ত্রী ও বুশরা বেগমের কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে আজিজুর রহমান ও তার স্ত্রী মিলে ভাবি সাবানা বেগমের ওপর হামলা চালায়।
প্রথমে আজিজুর  সাবানা বেগমের চুলে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এক পর্যায়ে আজিজুর রহমানের স্ত্রী বুশরার হাতে থাকা ধারালো দা দিয়ে সাবানার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। হামলা করে শান্ত হননি হামলাকারীরা এ ঘটনায় কোন মামলা বা বাড়াবাড়ি করলে পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে গৃহবধুর আত্বীয়স্বজন এসে তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ায় রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পরদিন ২৬ অক্টোবর কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন সাবানা বেগম।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওমর ফারুক জানান, অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh