বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ারের সভাপতি আব্দুল জলিল সেফুল’র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কুলাউড়া শপিং কমপ্লেক্সের স্বত্তাধীকারী ও কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল সেফুল এর বড় ছেলে আমেরিকা প্রবাসী আবুল হাসানের বিবাহোত্তর সংবর্ধনা উপলক্ষে নৈশভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত আটটায় কাতারের দোহায় মধুবন রেস্টুরেন্টে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সংগঠনের সভাপতি হাজী আব্দুল জলিল সেফুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর আমেরিকা থেকে আগত কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ‌কাতারের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন তপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা হারুনুর রশীদ আইয়ুব, জালালাবাদ এসোসিয়েশন ‌কাতারের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু,
আঞ্জুমানে আল ইসলাহ কাতার শাখার সভাপতি সৈয়দ মারুফ আহমদ, কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালেক, হযরত ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শাকুর সরকুম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ‌কাতারের সিনিয়র উপদেষ্টা আজমল হোসেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি মাহতাব আলী, সহ সভাপতি রুবেজ আহমদ রুবেল, পবিত্র কোরআন তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল জব্বার। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, কাতার আল ইসলাহ’র হাফিজ সিদ্দিকুর রহমান, হাফিজ আবু বক্কর, কারী ইব্রাহিম, হাফিজ শাহান আহমদ, আব্দুল আলী হারুন, হাফিজ আমিনুল ইসলাম।
অর্থ সম্পাদক হাসান মাহমুদ লিমন । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আকমল হোসেন খান, উপদেষ্টা লেবু মিয়া, সহ-সভাপতি আবুল হামিদ, সহ সভাপতি বাচ্ছু মিয়া,সহ সম্পাদক আব্দুল জলিল তালুকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh