বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ঘুরে ঘুরে তিনি ভোটারদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও আলমগীর ভূইয়া, জয়নুল ইসলাম জুনেদ, আখদ্দস আলী মাস্টার, দেলোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা কায়ছার আরিফ, হারুনুর রশীদ, সুরমান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, মোস্তফা মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের শেষে শওকতুল ইসলাম শকু বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।
এবং ধানের শীষের বিজয়ের জন্য কুলাউড়ার সকল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে জনসংযোগ করছি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh