মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব পালন থেকে বিরত থেকে কার্যালয়ের পাশে অবস্থান নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দেন তারা।

নিয়োগ বিধি দাবী আদায় পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা কার্যালয়ের পাশে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়ার প্রধান সমন্বয়ক রুদ্রজিত চক্রবর্তী,
যুগ্ম সমন্বয়ক জাহানারা বেগম, ছয়ফুল ইসলাম,
তানিয়া তাহমিনা। সদস্য, মো. আব্দুস সামাদ চৌধুরীসহ উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাগন উপস্থিত ছিলেন। রেহেনা পারভীন, কেয়া রানী প্রামাণিক, পরিদর্শক জিয়াউর রহমান, পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, পরিবারকল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন। অথচ তাঁদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। তাই দ্রুত নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়ন করার দাবি জানান তাঁরা। মঙ্গলবার শুরু হওয়া এ কর্মবিরতি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh