বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় সাপ্তাহিক বেনীআসহকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

কুলাউড়ায় সাপ্তাহিক বেনীআসহকলার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বেনীআসহকলার কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম খাঁন হিরোর সভাপতিত্বে ও সাংবাদিক এইচ ডি রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, জাতির বিবেক। তাঁরা হবেন মুক্তমনা এবং সবধরনের সংকীর্ণতার উর্ধ্বে। তিনি সাপ্তাহিক বেনীআসহকলার উত্তরোত্তর সফলতা কামনা করে সত্য সংবাদ প্রচারের আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, নারী নেত্রী মমতাজ হাসান, সাপ্তাহিক বেনীআসহকলার উপদেষ্টা একেএম নিয়ামুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খন্দকার আব্দুল মুত্তাকিম, ইঞ্জিনিয়ার মিফতা উদ্দিন বুলবুল, ইঞ্জিনিয়ার আলী আহমদ, ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল কালাম, রিমা বেগম, আয়েশা সিদ্দিকাসহ গণমাধ্যমকর্মীরা।
পরে  অতিথিরা কেক কেটে সাপ্তাহিক বেনীআসহকলার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh