বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় পিকআপভ্যানের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় চলতি পিকআপভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে হাত ফসকে গাড়ির নিচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহাদ ওই এলাকার বাসিন্দা ইছবর আলীর ছোট ছেলে।

আহাদের বড় ভাই ফাহিম আহমদ জানান, আহাদ স্থানীয় আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার সকালে বাড়ির পাশে শিশু আহাদ একটি চলতি পিকআপভ্যানের পিছনে ওঠতে যায়। এ সময় পিকআপভ্যান চালক গাড়িটি ঘুরানোর জন্য পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে, পরে থাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আহাদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আহাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh