বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সিলেটে নামতে পারল না বিমান, ফিরল ঢাকায়

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
৪০ মিনিট আকাশে উড়ার পরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামতে পারল না বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বিমানটি। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র। মূলত বৈরী আবহাওয়া, বজ্রপাত ও বৃষ্টির কারণেই বিমানটি যাত্রীদের সিলেটে নামিয়ে দিয়ে আসতে পারেনি জানিয়েছে বিমানবন্দরসূত্র।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো বক্তব্য না পাওয়া গেলেও বিমানবন্দর সূত্রের খবর, সৌদি আরবে রিয়াদে যাওয়ার কথা বিমানের বিজি-৩২৩৯ ফ্লাইটটি। সেই লক্ষ্যে ঢাকা থেকে রাত ১১টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এটি। সিলেট থেকে যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে যাওয়া কথা ছিল ফ্লাইটটির। তবে সিলেট বিমানবন্দরের ৯০ কিলোমিটার আগেই আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। পরবর্তীতে কোথাও অপেক্ষা না করে সরাসরি ফিরে আসে ঢাকায়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh