শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

আমিরাতে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে ৫ হাজার ডলার জরিমানা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

করোনার বিস্তার ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে পাঁচ হাজার ডলার জরিমানা গুনতে হবে।

মিথ্যা তথ্য দিয়ে কোয়ারেন্টিনে না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানলে ওই অর্থদণ্ডে দণ্ডিত করার ঘোষণা দেওয়া হয়েছে। খবর সৌদি গ্যাজেটের।
 
এ ছাড়া জেনেশুনে কোনো বিদেশি করোনাভাইরাস নিয়ে আমিরাত আসলে তাকেও এ অর্থদণ্ড দিতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
করোনায় আক্রান্ত কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে বের হলে প্রাণঘাতী এ ভাইরাস ছড়ানোর অভিযোগে তার জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে।

এ ছাড়া এক ফ্ল্যাটে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারীদেরও এ শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh