সিলিং ফ্যান মাথায় পড়ে ডা. মুরাদ আহত! মাথায় তিনটি সেলাই 

সিলিং ফ্যান খুলে পড়ে বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান গুরুতর আহত হয়েছেন। তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ডা. মুরাদের বাসভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় সরিষাবাড়ীর নিজ বাসায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেয়ার সময় হঠাৎ ডা. মুরাদের মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে। এ সময় তার মাথার পেছেনের অংশ কেটে যায়। যাতে মাথায় তিনটি সেলাই দেয়া হয়। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

Theme Developed BY NewsFresh