রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল। গত ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন। গুঞ্জন রয়েছে, স্থানীয়ভাবে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে সুসংগঠিত করতে এবং আসন্ন ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে দেশে ফিরেছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি দেশে না ফিরলেও সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে হঠাৎ করে তাঁর দেশে ফেরা নিয়ে ভাটেরা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল আলম সিদ্দিকী দীর্ঘ চার দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানে তিনি দীর্ঘদিন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ৫ আগস্টের পূর্বে বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানসহ বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে তাকে কোরআন তেলাওয়াত ও বক্তব্য দিতে দেখা গেছে। বিগত সময়ে তিনি যখন দেশে আসতেন তখন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের সকল কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। এমনকি আওয়ামীলীগের এমপি-মন্ত্রী, উপজেলা-জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে তোলা সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। বিশেষ করে গত বিতর্কিত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের নির্বাচনী প্রচারণায় হাতে লিফলেট নিয়ে তাকে সরব থাকতে দেখা যায়। বর্তমানেও সেই ছবিগুলো তাঁর ফেসবুক টাইমলাইনে সয়লাভ রয়েছে।
এ বিষয়ে সাইফুল আলম সিদ্দিকী শেফুল মুঠোফোনে বলেন, আওয়ামীলীগকে সুসংগঠিত করার খবরটি ভিত্তিহীন। মূলত আমার জন্মমাটি ভাটেরা ইউনিয়নে নির্বাচন করতে ৪০ বছরের আমেরিকার জীবনে ইতি টেনে দেশে এসেছি। যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে আওয়ামীলীগের বিভিন্ন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করায় আমাকে ধর্ম বিষয়ক সম্পাদক বলে অ্যাখায়িত করা হয়েছে। তিনি আরো বলেন, বিগত সময়ে আমি তিন বার ভাটেরা ইউনিয়নে নির্বাচন করলে আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। #

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh