শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফ্রান্সে পাবলিক পরিবহনে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

ফ্রান্সে করোনা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে । দৈনিক আক্রন্তের সংখ্যা কমছে সেই সাথে মৃতের সংখ্যাও প্রায় শূন্যের কোটায় । পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এখন। এই বিবেচনায় আজ সোমবার থেকে পাবলিক পরিবহন অর্থাৎ ট্রেন, বাস এবং বিমান ভ্রমণে ক্ষেত্রেও মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না ।

গতকাল বুধবার মন্ত্রী পরিষদের সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ে ভেরান এ ঘোষণা দিয়েছিলেন। এর গত ১৪ মার্চ হোটেলে বসে খাবার ক্ষেত্রে বাধ্যতামুলক টিকা এবং স্বাস্থ্য পাস তুলে নিলেও পাবলিক পরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক থেকে যায় । তবে হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র এবং বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়াও গত মাস থেকে বাংলাদেশী নাগরিকদের ভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছে ফ্রান্স। এখন থেকে ফ্রান্সে আসার ক্ষেত্রে পিসিআর টেস্ট বা কোভিড পরীক্ষা করাতে হবে না।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh