রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান

ড. ইউনূসের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

গোলাম ইউসূফ, জাস্ট নিউজ
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন বেদান্ত প্যাটেল
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে সাউথ এশিয়া পার্সপেক্টিভস’র স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট আব্দুর রহিমের (দীপু) করা এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান প্রধান উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল।
জোরপূর্বক গুমের সঙ্গে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকা প্রসঙ্গে এই মুখপাত্র বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে। তারা চান ভুক্তভোগীর যেনো তাদের ন্যায় বিচার পান। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট আব্দুর রহিম জানতে চান, “২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?”
জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেবার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়ে যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়াজুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান।”
অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, “বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদৃত্ত্ব করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবিষয় নিয়ে আপনার মন্তব্য কী?”
জবাবে প্যাটেল বলেন, “বাংলাদেশে বিগত দুই দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লংঘন। গুম এবং আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন । বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে ন্যায় এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই ।”

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh