মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে অসন্তুষ্ট পররাষ্ট্রমন্ত্রী, ফোন দিলেন বিমানমন্ত্রীকে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবায় অসন্তুষ্ঠ হয়েছেন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন। সরকারি সফর শেষে পর্তুগাল থেকে আজ রোববার সকালে তিনি বিমানবন্দরে পৌঁছে লাগেজ বেল্ট এরিয়াতে অপেক্ষমান যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।

এ সময় বিমানবন্দরে লাগেজের জন্য অপেক্ষমান যাত্রীদের দুর্ভোগের সত্যতা দেখতে পান। পরে মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ফোন করে বিষয়টি জানান। এ সময় বিমান প্রতিমন্ত্রী যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং সেবার মান বৃদ্ধির বিষয়ে আশ্বস্ত করেন।

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে অনেক কষ্ট করেন এবং তাদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য বিমানযাত্রীরা বিমানবন্দরে লাগেজ সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। যাত্রীদের জন্য এটা অত্যন্ত পীড়াদায়ক। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি নিয়ে যাত্রীদের এ ধরণের দুর্ভোগের জন্য মূলত বিমানবন্দরের অব্যবস্থাপনাই দায়ী।

তিনি আরও বলেন, কন্সুলার সেবাসহ অন্যান্য সেবার মান উন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের ফলে প্রবাসীরা এখন সুফল পেতে শুরু করেছেন। কিন্তু বিমানবন্দরে প্রবাসীদের দুর্ভোগ লাঘবেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি উপস্থিত যাত্রীদের আশ্বস্ত করে বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।আশা করা যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh