সোমবার, ১১ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

জাতিসংঘের সমন্বয়ক জিনের সঙ্গে বিএনপির দেড় ঘণ্টার বৈঠক

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জিন লুইসের প্রতিনিধি হিসেবে রেবেকা ভিকে উপস্থিত ছিলেন। গত মে মাসে ঢাকাস্থ জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক পদে নিয়োগ পাওয়ার পর এটিই বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে জিন লুইসের প্রথম বৈঠক।

তবে তাদের মধ্যে কী কথা হয়েছে- তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে বৈঠক সূত্রে জানা গেছে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে এটা সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিএনপির পক্ষ থেকে তার কাছে তুলে ধরা হয়। এ ছাড়া দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh