শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ নজরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নজরুল পৃথিমপাশার সুলতানপুর গ্রামের মৃত শেখ আইন উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ নজরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, নজরুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে গ্রেপ্তার করে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh