শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

কুলাউড়ার অপহৃত কলেজছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ, অপহরণকারী আটক  

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

কুলাউড়া থেকে অপহৃত এক কলেজছাত্রীকে ১১ দিন পর ঢাকা থেকে উদ্ধারসহ অন্তর মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৭ জুলাই রাতে ঢাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্তর শেরপুর জেলার শ্রীবর্দি থানার রানীশিমুল গ্রামের মোহাম্মদ আলী মাস্টারের ছেলে। থানা সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে কুলাউড়া শহরের মিলিপ্লাজা মার্কেটের সম্মুখ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় কলেজছাত্রী। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় পরদিন থানায় একটি জিডি করেন।
জিডির পরপরই কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী অন্তরকে গ্রেপ্তারসহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, পুলিশের বিশেষ অভিযানে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে অপহরণকারী যুবককে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh