শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

ডলারের বাজারে আগুন, খোলা বাজারে ১১৫ টাকা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

সংকট থাকায় দেশে দিনদিন বাড়ছে ডলারের দাম। বিপরীতে পতন হচ্ছে টাকার মান। দাম বাড়ার এ ধারায় কার্ব মার্কেট বা খোলা বাজারে সোমবার (৮ আগস্ট) ১ ডলার কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১৩ থে‌কে ১১৫ টাকা।

খোলা বাজারে এক ডলার বি‌ক্রি হ‌চ্ছে ১১৩ টাকা থেকে ১১৫ টাকা ৫০ পয়সায়। রোববার (৭ আগস্ট) ১ ডলার বিক্রি হয়েছিল ১১০ থেকে ১১১ টাকায়।
ম‌তি‌ঝিলের খুচরা ডলার ব্যবসায়ী বেলাল জানান, খোলা বাজারে ডলারের চা‌হিদা বে‌শি, সরবরাহ কম। তীব্র সংকট চলছে। সে কারণেই দর বে‌ড়ে‌ছে। আজ‌কে নগদ ডলার বি‌ক্রি কর‌ছি ১১৫ টাকা থে‌কে ১১৫ টাকা ৫০ পয়সা। কিন‌ছি ১১৩ টাকা থে‌কে ১১৪ টাকায়। একই কথা জানা‌লেন আ‌রেক ব্যবসায়ী বাচ্চু মিয়া।

পাইনিওর এক্সচেঞ্জ হাউজে ডলারের দাম জানতে চাইলে দায়িত্বরত কর্মী জানান, আজ‌ স‌র্বোচ্চ ১১৫ টাকায় বি‌ক্রি হ‌য়ে‌ছে। ত‌বে এখন ডলার নেই। চাই‌লে অন্য হাউজ থে‌কে এ‌নে দি‌তে হ‌বে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh